কথার টানে, মায়ার টানে একজন আপন মানুষ

কথার টানে, মায়ার টানে একজন আপন মানুষ

সম্পর্ক তৈরি করার আগে একবার অন্তত ভেবে দেখবেন এই মানুষটির সঙ্গে কথা বলে আপনি শান্তি পান তো? তার কথার বাঁধন কি আপনাকে অজান্তেই মায়ায় জড়িয়ে ফেলে? তার কাছে কি আপনার সমস্ত দুঃখ, অভিমান আর না বলা কথাগুলো নদীর স্রোতের মতো অবলীলায় ভেসে যেতে পারে?

জীবনে টাকা পয়সার ভীষন প্রয়োজন,তার কোনো বিকল্প নেই। কিন্তু তার পাশাপাশি মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় একজন মানুষ যার সঙ্গে মন খুলে কথা বলা যায়। কারণ মানুষ শুধু অর্থের টানে বাঁচে না, মানুষ বাঁচে কথার টানে, মায়ার টানে, একজন আপন মানুষের অপেক্ষায়।

এমন একজন মানুষ জীবনে থাকুক, যার সঙ্গে রাগের মুহূর্তেও দুটো কথা বললেই বুকের ভেতর জমে থাকা অভিমান গলে যায়। যার কণ্ঠস্বর শুনলেই অস্থির মনটা ধীরে ধীরে নদীর মতো শান্ত হয়ে আসে। যার কাছে নিজের দুঃখ বলতে গেলে মনে হয় কেউ অন্তত আমার কথাগুলো শুনছে, বুঝছে, অনুভব করছে।

তাই এমন সম্পর্কেই যাবেন, যেখানে কথার মধ্যে শান্তি আছে, মায়া আছে, তৃপ্তি আছে। এমন একজন মানুষকে পেলে তাকে সহজে ছেড়ে দেবেন না। কারণ সব সম্পর্ক ভালোবাসার বড় বড় প্রতিশ্রুতিতে টিকে থাকে না কিছু সম্পর্ক টিকে থাকে প্রতিদিনের ছোট ছোট কথোপকথনে, অভিমানের পর ফিরে আসায়, আর একে অপরের কথা মন দিয়ে শোনায়।

মানুষের শরীর হয়তো কোনো একদিন ভেঙে পড়ে, কিন্তু কথাহীনতাও মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে মেরে ফেলে এক অজানা, নামহীন অসুখে।

তাই জীবনে এমন একজন মানুষ থাকুক, যার সঙ্গে কথা বলার জন্য কোনো কারণ লাগে না। যার সঙ্গে কথা বললেই মনে হয় “এই পৃথিবীতে এখনও আমার জন্য একটু শান্তি বেঁচে আছে”।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *